টিসিবি'র পণ্য চোরাই মার্কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২:১৪ পিএম

গাজীপুরে টিসিবি'র পণ্য চোরাই মার্কেটে বিক্রির প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িত অভিযোগ তুলে সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন মন্ডল এর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং মানববন্ধন চলছে। 

রোববার (২৭ মার্চ) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কের দুই দফায় অবরোধ ও মানববন্ধন হয়েছে। এসময় সড়কে দীর্ঘ যানজট লেগে যায়। ওই ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে কর্মসূচি চলার সময় আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, তারেক বিন রশিদসহ লোকজন বক্তব্য রাখেন।

তাদের অভিযোগ, কাউন্সিলর এর তত্ত্বাবধানে থাকা অবস্থায় টিসিবি'র চাল ও ডাল মার্কেটে বিক্রির ঘটনায় একজন গ্রেপ্তার ও চোরাইপণ্য উদ্ধার হয়েছে। এর দায় ওয়ার্ড কাউন্সিলর কিছুতেই এড়াতে পারে না। 

তাদের দাবি, ওই কাউন্সিলরের বিচার হওয়া জরুরি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিকে, কাউন্সিলর মামুন মন্ডল দাবি করেছেন, টিসিবির পণ্য বিক্রির সাথে কোনোভাবেই তিনি জড়িত নন।

একাত্তর/ এনএ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর