ভোজ্যতেলের সরবরাহ ঠিক রাখতে আবারও তদরকি শুরু

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১০:২১ পিএম

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে মিলে মিলে দ্বিতীয় পর্যায়ে তদারকি শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার, সিটি ইকোনমিক জোন ও বাংলাদেশ এডিবল অয়েল মিলে যান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। 

এ সময় তারা দেখতে পান, সিটি গ্রুপের তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও, ইচ্ছা করে সরবরাহ কমিয়েছে বাংলাদেশ এডিবল অয়েল মিল। 

সয়াবিন ও পাম অয়েলের সরবরাহ স্বাভাবিক এবং সরকারের বেধে দেয়া দাম নিশ্চিতে দ্বিতীয়বার অভিযানের শুরুতে নারায়ণগঞ্জের সিটি ইকোনমিক জোনে তদারকিতে যায় ভোক্তা অধিদপ্তর। 

তদারকিতে দেখা যায়, ১৫ দিন আগের বিক্রয় আদেশের বিপরীতে তীর ব্র্যান্ডের তেল সরবরাহ করছে না সিটি গ্রুপ। সেই সঙ্গে বিক্রয় আদেশে এখন লিখে দিচ্ছে ইউনিট প্রাইজ। 

এছাড়া মজুদ ও সরবরাহও স্বাভাবিক রয়েছে জানিয়েছেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা। তিনি বলেন, সরকারের সব নির্দেশনা ও নিয়ম মেনেই ভোজ্যতেল বিক্রি করছেন তারা।

image


তবে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক নেই বাংলাদেশ এডিবল অয়েল মিলে। মজুদ থাকার পরেও আগের মতো রূপচাঁদা ব্র্যান্ডে তেল বাজারজাত করছে না প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন: কিলিং মিশন শেষে সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন আকাশ

খাতুনগঞ্জ ও মৌলভীবাজারের এসও ব্যবসায়ীদের তালিকা চেয়ে ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলেন, যে কোন মূল্যে তেলের বাজার স্বাভাবিক করবেনই তারা।

সোমবার থেকে প্রতিদিন রূপচাঁদা ব্র্যান্ডের ভোজ্যতেল বাংলাদেশ এডিবল অয়েল মিলে একজন কর্মকর্তা তদারকি করবেন বলেও জানায় অধিদপ্তর। 


দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর