কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০:৫২ এএম

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় রাশেদুল ইসলাম (৩৮) নামের এক পুলিশ সদস্য মারা গেছেন। রাশেদুল ইসলাম মহিপুর বিডিআরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। 

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা  জানান, রাশেদুল ইসলাম সিরাজগঞ্জ জেলখানা থেকে ব্যক্তিগত কাজে শেরপুরের মহিপুর বাড়ীতে এসেছিলেন । সকালে কাজে যোগ দিতে বাড়ী থেকে সিরাজগঞ্জের উদ্যেশে রওনা হন। মহিপুর থেকে কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌছালে একই দিকে যাওয়া কাভার্ডভ্যান পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় কভার্ডভ্যানটির চাকা তার মাথা ও মোটরসাইকেলের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই রাশেদুল ইসলাম মারা যান। 

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন জানান, আমরা দ্রুত  ঘটনাস্থলে পৌছে মৃতদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি। 

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রকৃয়া শেষে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 


একাত্তর/এআর

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তীব্র গরমে চট্টগ্রামের কালুরঘাটে অজ্ঞান হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। রোববার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর