রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ আট

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২:৫৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ গোলাকান্দাইল এলাকায় লিলি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ শ্রমিকরা হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার ব্রিগেড। 

image

আরও পড়ুন: রাজধানীতে যানজট কমাতে এবার সাবওয়ে প্রকল্প

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাত ১১ টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় দগ্ধদের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।



একাত্তর/আরবিএস  

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর