ফেরিঘাটে ভিড়, আটকে আছে ৬ শতাধিক যানবাহন

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৬:৪৪ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ফেরিঘাটে আটকে পড়েছে বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী শত শত যানবাহন। আটকে থাকা যাত্রী এবং শ্রমিকরা বলছেন, প্রচন্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন তারা। 

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, পাটুরিয়ার ৪ নম্বর ঘাটের পন্টুন সমস্যা, সাপ্তাহিক দুইদিনের ছুটি ও ফেরি স্বল্পতার কারণে ঘাট এলাকায় যানবাহনগুলোর চাপ বেড়েছে। 

শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া এলাকায় বাস, ব্যক্তিগত বিভিন্ন গাড়ি ও পণ্যবাহী ট্রাকের লাইন পড়ে যায়। তিনি আরও বলেন, ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ। 

এ ছাড়া প্রয়োজনের চেয়ে এ নৌপথে ফেরির সংখ্যা কম হওয়ায় এ চাপ আরও বেড়েছে। এসব কারণে পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ সময় নদী পার হওয়ার অপেক্ষায় যাত্রী, যানবাহনের শ্রমিকদের আটক থাকতে হচ্ছে।

পণ্যবাহী পরিবহনের শ্রমিকদের ভোগান্তি আরও বেশি। ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে বাস পার করায় পন্যবাহী ট্রাককে বেশী সময় ধরে আটকে থাকতে হচ্ছে। দুই থেকে তিন দিন পর্যন্ত তাদের নদী পার হওয়ার অপেক্ষায় ঘাট এলাকায় আটকে থাকতে হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

একাত্তর/ এনএ
ঈদ শেষে দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।
ঘন কুয়াশায় টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে টানা চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর-দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর