লঞ্চ-ফেরিঘাটে ভিড়, বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

আপডেট : ১৪ জুন ২০২৫, ০১:৪৩ পিএম

ঈদ শেষে দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। শনিবার (১৪ জুন) সকাল থেকেই ফেরি ও লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পাটুরিয়াঘাটে আসছে যাত্রীরা। সবচেয়ে বেশি আসছে মোটরসাইকেল। লঞ্চঘাটেও যাত্রীদের উপচে পড়া ভিড়।

তবে রাস্তা কিংবা ফেরিঘাটে কোনো ধরনের ভোগান্তি না থাকায় নিরাপদ ও স্বস্তিতে যাত্রীরা পার হচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। যাত্রীদের অভিযোগ, পাটুরিয়াঘাট থেকে ঢাকার গাবতলীর ভাড়া ১৫০ টাকা হলেও নেয়া হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এছাড়া ঘাট থেকে মানিকগঞ্জ, সাভার, নবীনগরসহ যেকোনো স্থানের ভাড়াও নেয়া হচ্ছে ঢাকার ভাড়ায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অভিযুক্ত পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদ ফিরতিতে ঢাকা থেকে খালি বাস আনতে হচ্ছে। একমুখী যাত্রীর কারণে ভাড়া সামান্য বেশি নিচ্ছেন তারা।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া নেয়ার সুযোগ নেই। কোনো পরিবহন বাড়তি ভাড়া নিলেও যাত্রীদের সে ভাড়া ফেরত দেয়া হচ্ছে। উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড, উথলী-পাটুরিয়ার মোড়সহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আমাদের মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌরুটেও যাত্রীর চাপ বেড়েছে। পাবনার কাজিরহাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে আরিচাঘাটে আসছে যাত্রীরা।

দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর গত বুধবার থেকে ১১ দফা নির্দেশনা দিয়েছে। তবে আরিচা ও পাটুরিয়া ফেরিঘাট, বাস স্ট্যান্ড এবং লঞ্চঘাট এলাকায় এসব নির্দেশনা মানতে দেখা যায়নি কাউকে। বেশির ভাগ যাত্রীই মাস্ক ছাড়া চলাচল করছেন। ভিড়ের কারণে শারীরিক দূরত্বও মানছেন না কেউ।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে ১৫টি ফেরি ও ১৮টি লঞ্চ চলাচল করছে।

একাত্তর/আরএ
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর