২১ মাসেও পাওনা বুঝে পাননি পাটকল শ্রমিকরা

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১:৪৬ এএম

বন্ধ ঘোষণার ২১ মাস পরেও বকেয়া পাওনা বুঝে পাননি আমিন জুট মিলসহ সারাদেশে একযোগে বন্ধ হয়ে যাওয়া ২৬টি পাটকলের হাজারো শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী। ফলে মানবেতর জীবন পার করছেন অবসরে যাওয়া কর্মকর্তা ও কর্মচারীরা। 

আসন্ন রমজানে এ সমস্যার সমাধান না হলে অনশনের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে পাটকল শ্রমিক ঐক্য পরিষদ। 

আমিন জুটমিলে দীর্ঘ সময় চাকরি করে অবসরে যাওয়া অনেকেই মারা গেছেন। তাই পাওনা আদায়ে সভা-সমাবেশ করে যাচ্ছেন শ্রমিকরা।

কর্তৃপক্ষের গাফিলতিতে অনেকেই নাম-ঠিকানা ভুলের কারণে বকেয়া পাওনা না পেয়ে অর্থকষ্টে আছেন। 

এক শ্রমিক জানান, তিন মাসের মধ্যে পাওয়া টাকা দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। তবে দুই বছর অতিবাহিত হয়ে গেলেও সে টাকা বুঝে পাননি তারা। 

আরেক শ্রমিক জানান, নানা অজুহাতে কারখানা কর্তৃপক্ষ এক হাজার ২৩২ শ্রমিকের বেতন আটকে রেখেছে। এর মধ্যে ১৫৪ শ্রমিকের টাকা দেয়া হয়নি আমিন কলোনিতে ঘর আছে বলে। 

যদিও তাদের দাবি, কাঁচা ঘরবাড়ি করে ভাড়া দিয়ে থাকার জন্য সরকার অনুমতি দিয়েছিল তাদের। তবে সেখানে কোনো সীমানা দেয়াল না থাকায় জমির মালিকানা নিয়ে বিভ্রান্তি রয়েছে। এটির ফয়সালা না হওয়ায় শ্রমিকদের পাওনা টাকা দেয়া স্থগিত রয়েছে। 

সিবিএর নেতারা জানান, অবিলম্বে সমস্ত কর্মকর্তা-কর্মচারীর বকেয়া পাওনা শোধ না করলে আমরণ অনশনের মত কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

খুলনা পাটকল শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিন বলেন, শেষ পর্যন্ত অন্য কোনো উপায় না পেলে অনশন কর্মসূচি ঘোষণা করবেন তারা। 

উল্লেখ্য, ২০২০ সালের ২ জুলাই আমিন জুটমিলসহ সারাদেশে ২৬ টি পাটকল একযোগে বন্ধ ঘোষণা করা হয়। তাতে বেকার হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক-কর্মচারী।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ‘বি ব্রাদার্স’ নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে।
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আবারো মহাসড়ক অবরোধ করেছেন। একইসাথে ওই এলাকায় ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা তাদের কারখানা খুলে দেয়ার দাবিতে অবরোধ করেছে।
গাজীপুর মহানগরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। তারা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রাবর্তী এলাকায় বিক্ষোভ করছেন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর