গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, আবারো মহাসড়ক অবরোধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:৩১ পিএম

গাজীপুর মহানগরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। তারা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রাবর্তী এলাকায় বিক্ষোভ করছেন।

রোববার সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সড়কের উভয় দিকে যানজট তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

শ্রমিকেরা জানান, নগরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। তাই বেতন আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করে পাশের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেছে তারা।

মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে শ্রমিকেরা মহাসড়কে অবরোধ করে রেখেছে। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ ২০ নভেম্বরের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানছে না।

একাত্তর/আরএ
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর