গাজীপুরে সড়ক অবরোধ করে আবারো শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আবারো মহাসড়ক অবরোধ করেছেন। একইসাথে ওই এলাকায় ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা তাদের কারখানা খুলে দেয়ার দাবিতে অবরোধ করেছে।

সোমবার সকালের পর থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। আন্দোলনের ফলে ওই এলাকার আশপাশের আইরিশ, অকোটেক্স, তুরাগসহ প্রায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে অবরোধ ও আন্দোলন চলাকালে দুপুরে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

সকাল ৯টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। কিছুদিন বন্ধ থাকার পর আজ ডরিন কারখানাটি খোলার কথা থাকলেও না খোলার কারণে সড়ক অবরোধ করে শ্রমিকরা।

সড়ক অবরোধের খবরে শিল্প–পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা বেতন ছাড়া সড়ক ছাড়তে রাজি হননি।

কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিকেরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করে। এর আগেও দুইদিন তারা ওই সড়কে অবরোধ করে রেখেছিলো।

একাত্তর/আরএ
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর