চট্টগ্রামে দেয়াল ধসে নারী-শিশুসহ আহত পাঁচ

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৪:০২ পিএম

চট্টগ্রামে দেয়াল ধসে নারী-শিশুসহ পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের মাটি তুলে পুরনো দেয়ালের পাশে স্তূপ করে রাখা হচ্ছিলো। স্তূপ করা মাটির ভারে পুরনো দেয়ালটি পাশের চলাচলের রাস্তায় ধসে পড়লে নারী-শিশুসহ পাঁচ পথচারী আহত হয়। 

image


পরে স্থানীয়রা দ্রুত কয়েকজনকে এবং পরে ফায়ার সার্ভিস বাকিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ২১ মাসেও পাওনা বুঝে পাননি পাটকল শ্রমিকরা

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ আবুল কাসেম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। তবে আহতদের নাম-ঠিকানা এবং এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর