ট্রেনের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৫:৩৫ পিএম

নীলফামারীতে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক পল্লী চিকিৎসক এর মৃত্যু হয়েছে।

রোববার (৩ এপ্রিল) বেলা একটার দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের খয়রাত নগর রেল স্টেশনের অদূরে উলোটপাড়ার অরক্ষিত রেলক্রসিং এলাকায় ওই ঘটনা ঘটে।

এঘটনায় মোটরসাইকলে চালক ওই পল্লী চিকিৎসকের ছোট ভাই ওমর ফারুক (৪২) আহত হন।

নিহত পল্লী চিকিৎসক আবু তালহা তালেব (৫০) দিনাজপুরের খানসামা উপজেলার গোলালডিহি ইউনিয়নের হাসিমপুর গ্রামের সামসুল হকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে ওই মোটরসাইকেলটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার হচ্ছিল এসময়  রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর ট্রেনের সাথে ওই মোটরসাইকেলের পিছনের অংশ ধাক্কা লাগে। এতে ওই মোটরসাইকেলের চালক ও আরোহী দু’জনেই ছিটকে সড়কে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নীলফামারী জেনালের হাসপাতালে নেওয়ার পথে মোটর সাইকেলের আরোহী পল্লী চিকিৎসক আবু তালহা তালেব মারা যান। আর বাইকচালক ওমর ফারুককে জরুরী বিভাগে ভর্তি করা হয়।

নিহতের অপর ছোট ভাই আবুল কালাম আজাদ (৪৬) বলেন, গরু কেনার উদ্দেশ্যে বেলা ১২ টার দিকে বাড়ী থেকে ছোট ভাই ওমর ফারুকের মোটর সাইকেলে চড়ে নীলফামারীর গরুর হাটে যাচ্ছিলেন বড়ভাই আবু তালহা তালেব। পথেই নীলফামারীর উলোটপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে তাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগলে ঘটনাস্থলে মারা যায় বড় ভাই তালেব।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিবিকৎসক ডা. গোলাম কিবরিয়া জানান,‘জরুরী বিভাগে নিয়ে আসার আগেই আবু তালহা তালেবের মৃত্য হয়। আমরা থাকে মৃত অবস্থায় জরুরী বিভাগে পেয়েছি। আর ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।’

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ জানান, ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে তার মৃতু হয়। মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। 

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মো. শফিউল ইসলাম বলেন, এঘটনায় একটি ইউডি মামলা দায়ের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসএ

দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
খুব শিগগিরই সরাসরি পাবনা-ঢাকা রেলযোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন। 
গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ড্রাম্প ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে সরাসরি চারটি আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে দুইদিন রেল অবরোধের ঘোষণা দিয়েছেন জেলাবাসী। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর