স্কুলের বই থেকে শুরু করে টিফিনের টাকা লোপাট

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৬:০৭ পিএম

বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের বইপত্র-ক্রীড়া সামগ্রীসহ নানা সরঞ্জাম কেনার নামে টাকা লোপাট করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

এমনকি করোনাকালে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকার পরও প্রতি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে টিফিনের টাকা নেয়া হলেও, তাদেরকে দেয়া হয়নি কোন খাবার। 

এসব অভিযোগের বিষয় জানতে চাইলে যথারীতি অস্বীকার করেছেন স্কুলটির প্রধান শিক্ষক। সব দায় চাপিয়েছেন স্কুলটির ক্রয় কমিটির উপর। 

বরগুনা বালিকা উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরীর জন্য নতুন বই কেনা হয়েছিলো ২০১৮ সালে। এরপর তিন বছরে বরাদ্দ এসেছে ৯৫ হাজার টাকা। কিন্তু আসেনি নতুন কোনো বই।

এমনকি গত তিন বছরে স্কুলে কম্পিউটার কেনা ও মেরামতের জন্য এসেছে প্রায় আড়াই লাখ টাকা। ল্যাবের সরঞ্জাম বাবদ এক লাখ ২০ হাজার, ক্রীড়া সামগ্রীর জন্য ৫০ হাজার টাকাসহ ১০ লাখ টাকা এসেছে। কিন্তু শিক্ষকরা বলছেন, নতুন কোনো কিছুই কেনা হয়নি স্কুলের জন্য। 

আবার ২০২০ সালে করোনায় স্কুল বন্ধ থাকলেও ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে প্রতি মাসে টিফিন বাবদ খরচ নেয়া হয় ৭৫ টাকা। 

সেই টাকা ফেরত দেয়ার কথা থাকলেও, চলতি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত টিফিনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা।

তবে সবগুলো অভিযোগই অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল হক। তার দাবি, ক্রয় কমিটিকে নিয়ে স্কুলের জন্য সব সরঞ্জাম কেনা হয়েছে। 

এদিকে, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন, বরিশালে বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক আনোয়ার হোসেন।


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
‘এক লাখে প্রতিমাসে আড়াই হাজার টাকা পর্যন্ত মুনাফা’ নওগাঁয় এমন প্রলোভনে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়া একটি সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির মালিকসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শেরপুরে ৩শ ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। সহকারি শিক্ষকরা কোনোভাবে চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষকের কাজ। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। সংকট কাটাতে সহকারি শিক্ষকদের...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর