প্রধান শিক্ষকের অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে মাস খানেক ধরে। একাধিকবার উচ্ছৃঙ্খল আচরণ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষকরা কয়েকদিন ক্লাসও বর্জন করেন। প্রধান শিক্ষকের অপসারণ নিয়ে শিক্ষক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যেও গ্রুপের সৃষ্টি হয়েছে। নানা অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রধান শিক্ষক তদবির আলমের বিরুদ্ধে তদন্তও চলছে। 

তারা আরও জানান, এ নিয়ে রোববার দুপুরে প্রধান শিক্ষকের পক্ষে ও বিপক্ষে থাকা দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এর মধ্যে ৩০ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষে আহত অন্তত ৩০ জন চিকিৎসা নিয়েছেন। দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বলেন, প্রধান শিক্ষকের পক্ষ বিপক্ষ গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন শান্ত আছে।

আরবিএস
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর