চলতি মাসেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৭:৫৯ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে চলতি মাসের শেষের দিকে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

মঙ্গলবার (৫ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের প্রথম সভা শেষে হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, চলতি মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন হবে ২০ জুনের মধ্যে। খবর বাসসের।

তিনি আরো বলেন, সীমানা সংক্রান্ত কোন জটিলতা আছে কি না সেটি জানার জন্য গত ৭ মার্চ কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয়। এরপর ৩০ মার্চ আমরা এ বিষয়ে আবারো চিঠি দিলে ৪ এপ্রিল মন্ত্রণালয় জানায় যে, এই সিটিতে নির্বাচন আয়োজনে কোন বাধা নেই।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএমে হবে। তাই ইভিএমের জন্য প্রস্তুতির বিষয় রয়েছে। সে জন্য এটি ১৬ মে’র মধ্যে করা যাচ্ছে না। এজন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে এটি ২০ জুনের মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল পাস

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সেখানে মেয়র দায়িত্ব পালন করবেন নাকি প্রশাসক বসবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবে।

ইসি কর্মকর্তারা জানান, এই সিটিতে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর হয় নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ। সেই অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে।


একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর