ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত তিন

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৪:০৬ পিএম

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মা-ছেলে টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকার বাসিন্দা। নিহত বাকি একজন পুরুষ। তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনা পরবর্তী সময় ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাকি আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে দুজন এবং জেলা হাসপাতালে একজন নিহত হন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক আছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।


একাত্তর/এআর

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর