অভয়াশ্রমের খালে বিষ দিয়ে মাছ শিকার, ১২ জেলে আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৩:০৭ পিএম

সুন্দরবনে মাছের অভয়ারণ্য ঝাপসির খাল থেকে বিষ দিয়ে মাছ ধরার সময়ে ১২ জেলে আটক।

সুন্দরবনে দীর্ঘদিন ধরেই বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে। মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষিত ১৮টি খালসহ বিভিন্ন খালে সুযোগ পেলেই অধিক লাভের আশায় বিষ দিয়ে মাছ শিকার হচ্ছে। এতে  ধ্বংস হচ্ছে গোটা সুন্দরবনের জীববৈচিত্র্য। এমন খবর একাত্তর টেলিভিশনে প্রচারিত হয় তথ্য-প্রমাণসহ। এরপরই র‌্যাব-৬ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। নিয়োগ করে সোর্স।

র‌্যাবের একটি টিম ছদ্মবেশে টানা দুইদিন সুন্দরবন ঘেঁষা দাকোপ উপজেলার কালাবগি গ্রামে অবস্থান করে। এক পর্যায়ে একটি চোরাশিকারি তথা বিষ দিয়ে মাছ ধরার একটি জেলে চক্রের সন্ধান পেয়ে তাদের সঙ্গে মিশে যায় ছদ্মবেশে থাকা র‌্যাবের দলটি। তারা কালাবগি থেকে শুরু করে ঝাপসির খাল পর্যন্ত যান। পরে হাতে-নাতে বিষসহ গ্রেপ্তার করা হয় জেলেদের।

র‌্যাব -৬ এর অধিনায়ক মোস্তাক আহম্মেদ জানান, সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় র‌্যাব সার্বক্ষণিক কাজ করছে। যারা বিষ দিয়ে মাছ ধরে সুন্দরবনের জীব-বৈচিত্র্য ধ্বংস করছে তারা কেউ রেহাই পাবেনা।

র‌্যাব অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের ঝাপসির খাল থেকে ১২ জনকে জেলেকে পাঁচটি নৌকাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। সুন্দরবনের ভেতরে টানা দুইদিন ধরে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করে।

পাঁচটি নৌকা ছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দশ বোতল বিষ, চারটি জাল এবং বিষ দিয়ে ধরা চারশ’ কেজি মাছ।

গ্রেপ্তার হওয়া ১২ জেলে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগি গ্রামের বাসিন্দা।

তারা হলেন- সাদ্দাম বৈদ্য, শফিকুল বৈদ্য, জাকির হোসেন, খায়রুল মোড়ল, সালাম গাজী, বাচ্চু সানা, হাই সরদার, নাজমুল সরদার, শাজাহান শেখ, সালাম সানা, একরামুল সরদার এবং আবুল হোসেন গাজী।

আরও পড়ুন: হৃদয় মণ্ডলের মুক্তি চাইলো বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

ঝাপসির খালটি সুন্দরবনে মাছের অভায়াশ্রম হিসেবে ঘোষিত ১৮টি নদী খালের মধ্যে একটি। এসব অভয়াশ্রমে সারা বছরই মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে বন বিভাগের। তবে জেলেদের কাছ থেকে অবৈধ অর্থ নিয়ে অসাধু বন-কর্মীরা এসব নিষিদ্ধ খালে বিষ দিয়ে মাছ ধরার সুযোগ দেয় জেলেদের। বনবিভাগের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাসহ স্থানীয় এলাকাবাসীর এমন অভিযোগ দীর্ঘদিনের।


একাত্তর/আরএ

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর