ধর্ষণ মামলায় পুলিশের এসআই গ্রেপ্তার

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১১:০৮ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ ও মারধরের মামলায় পুলিশের এক উপ পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে ভুক্তভোগী নারী বাদি হয়ে ওই এসআই-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে পুলিশ ঝালকাঠির শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ঝালকাঠি আদালতে পাঠানো হলে কাঁঠালিয়া জুডিশিয়াল আদালতের বিচারক মাহবুবা নাসরীন তাকে জেলহাজতে পাঠান।  

গ্রেপ্তার এসআই কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। 

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের ওই গৃহবধূকে গত তিন এপ্রিল রাতে তার বাড়িতে ধর্ষণ এবং মারধর করেন অভিযুক্ত এসআই। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে হত্যা, স্ত্রী আটক

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে চালান করলে আদালত তাকে জেলহাজতে পাঠান। নির্যাতনের শিকার ওই নারীকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে


মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর