বাসের ভেতর সুপারভাইজারকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১২:১৭ পিএম

লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ইকোনো পরিবহনের একটি বাসের ভেতরে সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৯ এপ্রিল) ভোররাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ীর চালক নাহিদকে পুলিশ আটক করলেও এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি তারা। 

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০১০৩) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর আসে। যাত্রীদের বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়ীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে এসে দাঁড়ায়। 

গাড়ীতে নতুন একজন হেলপার, সুপারভাইজার লিটন, পুরনো স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন বলে জানায় পুলিশ। 

এসময় চালক ও পুরনো স্টাফ তাদের নতুন হেলপার এবং সুপারভাইজারকে রেখে বাসায় ফেরেন। এরপর সুপারভাইজার ও নতুন হেলপার গাড়ীতে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৪ টার দিকে চালক এসে গাড়ীর ভেতরে সুপারভাইজার লিটনের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। 

এসময় চালক স্থানীয় লাইনম্যান সেলিমকে খবর দিলে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। 

এ ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক রয়েছেন। তার পরিচয় জানাতে পারেনি কেউ। পুলিশ গাড়ীর চালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নেয়। 

আরও পড়ুন: একাত্তরে সংবাদের পর যমুনার বাঁধে ধ্বস ঠেকাতে ডাম্পিং শুরু

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইকোনো গাড়ীর ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। 

গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

 

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর