বিকাশ 'হ্যাকিং' চক্রের দুই প্রতারক আটক

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১:৫৭ এএম

নওগাঁর সাপাহার থেকে সংঘবদ্ধ “বিকাশ” হ্যাকিং চক্রের দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। র‌্যাব ৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো-জেলার পত্নীতলা উপজেলার মাসুদ পারভেজ বকুল (৪২) ও মান্দা উপজেলার রায়হান উদ্দিন (৩২)।

শনিবার রাতেই র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-নাটোর জেলার লালপুর থানায় কামাল হোসেন (৪১) নামে এক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে নাটোর ক্যাম্প ও রাজশাহীর একটি অপারেশন দল শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাপাহার উপজেলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ১২টি সিমকার্ড, ১টি ক্যাশ ইন রেজিস্টার জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদেরকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন থেকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের মোবাইল ফোনে বিকাশ এ্যাকাউন্ট ব্যবহারকারীদের নিকট হতে সুকৌশলে বিকাশ পিনকোড হাতিয়ে নিয়ে ভুক্তভোগীর বিকাশ এ্যাকাউন্ট হ্যাক করে এবং পরবর্তীতে প্রতারণালব্ধ অর্থ মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে হাতিয়ে নিতেন। 

তাদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয়।


একাত্তর/এসএ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর