বৈসাবি ঘিরে পাহাড়ে উৎসব আর প্রাণের স্পন্দন

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৫:৪৯ পিএম

খাগড়াছড়িতে বর্ষবরণের বৈসাবি উদযাপনে প্রস্তুত ত্রিপুরা, মারমা ও চাকমা নৃগোষ্ঠী। ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত গরয়া নাচ, জলকেলি আর ফুল ভাসানে মেতে উঠবে পাহাড়। 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট চার দিনের এবং পার্বত্য জেলা পরিষদ নানা কর্মসূচিতে এই উৎসব উদযাপন করবে। বৈসাবি উদযাপন নির্বিঘ্ন রাখতে সতর্ক রয়েছে আইনশৃংখলা বাহিনী। 

বৈসাবি উৎসব- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি আদিবাসী সমাজের বর্ষ বরণ উৎসব। এটি তাদের প্রধাণ সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। 

এই উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুব, বৈসু বা বাইসু, মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত।

ত্রিপুরাদের বৈসুতে ‘গরয়া নৃত্য’, মারমাদের সাংগ্রাইংয়ে ‘জলকেলি’ আর বিজু'তে চাকমাদের ফুল ভাসানে বরণ করা হবে নতুন বছর। এ বৈসাবি উৎসবের আমেজে ভাসছে খাগড়াছড়ি।

করোনার ভয় পেরিয়ে বৈসু'র ‘বৈ’, সাংগ্রাইংয়ের ‘সা’ আর বিজু এর ‘বি’ এই তিন মিলে বৈসাবি উদযাপনে প্রস্তুত খাগড়াছড়ি। একে ঘিরে উৎসবের নগরে পরিনত হয়েছে খাগড়াছড়ি।

image


ইতিমধ্যে পাড়া মহল্লায় বৈসাবি ঘিরে চলছে প্রস্তুতি। চলছে ঐতিহ্যবাহী খেলাধুলা, গান বাজনা আনন্দ উল্লাস ও কেনা কাটা। 

ইতিমধ্যে বৈসু, সাংগ্রাই ও বিজু উৎসব উপলক্ষে খাগড়াছড়ির প্রত্যন্ত পল্লী হতে শহর ও শহরতলীতে শুরু হয়েছে বিজু মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধূলা।

১২ এপ্রিল ভোরে নদীতে ফুল ভাসিয়ে শুরু হবে তিনদিনব্যাপী উৎসবের। ফুল দিয়ে সাজবে ঘর। বিভিন্ন পাহাড়ি গ্রাম মহল্লায় চলবে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা। 

বৈসাবিকে ঘিরে শহরের দোকানপাটগুলো বেচাকেনায় জমজমাট। বাজার ঘুরে ঐতিহ্যবাহী খাবার ‘পাজন’ তৈরির রকমারি সবজি সংগ্রহ চলছে।

ক্ষুদৃ নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইনিস্টিটিউটের উদ্যেগে ইতিমধ্যে চার দিন ব্যাপি বৈসু, বিজু ও সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য মেলা শুরু হয়েছে। 

চৈত্র সংক্রান্তির শেষ দুইদিন ও বাংলা নবর্ষের প্রথম দিন, এই তিন দিন চাকমরা সম্প্রদায় বিজু উৎসব উদযাপন করে। একই সময়ে চলে ত্রিপুরাদের বৈসু উৎসব। 

image


এছাড়া চৈত্র সংক্রান্তির দিন শুরু হয় মারমাদের সাংগ্রাইং। আর বৈসু, সাংগ্রাই, বিজু এই তিন নামের আদ্যাক্ষর নিয়ে বৈসাবি নামের উৎপত্তি।

বংশ পরম্পরায় পালিত এই উৎসবের সাথে আধুনিকতার ছোঁয়া আর বাংলার মিশেলে বৈসাবি হয়ে উঠেছে সর্বজনীন অন্য এক পাহাড়িয়া উৎসবে। 

একাত্তর/ এনএ

টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৩৯ জন উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
আদিবাসী, উপজাতি নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী; পার্বত্য শান্তি চুক্তির পরও গেলো দেড় যুগেও পাহাড়ি জাতিগোষ্ঠীর পরিচয়ের বিতর্কটাই শেষ হয়নি।
রাঙ্গামাটিতে বৈসাবি উপলক্ষে চলছে বিজু মেলা। চার দিনের এই মেলার উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। আয়োজনে অংশ নেয়া অতিথিরা জানান, এমন আয়োজন পাহাড়ে সম্প্রীতি বাড়াবে।
পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে উদ্যোক্তা মেলা। নারী উদ্যোক্তা নেটওয়ার্ক ও সাবাঙ্গী নেটওয়ার্ক এই আয়োজন করেছে। এক ছাদের নিচে উৎসবের পোশাক ও আনুষঙ্গিক পণ্য কিনতে পেরে খুশি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর