খাগড়াছড়িতে বৈসাবিকে ঘিরে নারী উদ্যোক্তাদের মেলা

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১২:৪১ পিএম

পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে উদ্যোক্তা মেলা। নারী উদ্যোক্তা নেটওয়ার্ক ও সাবাঙ্গী নেটওয়ার্ক এই আয়োজন করেছে। এক ছাদের নিচে উৎসবের পোশাক ও আনুষঙ্গিক পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। 

আদিবাসী নারীদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার, ছেলেদের ফতুয়া থেকে শুরু করে সব ধরনের পণ্য নিয়ে খাগড়াছড়ি শহরের একটি কমিউনিটি সেন্টারে বসেছে উদ্যোক্তা মেলা।

৪৮ টি স্টলে ৫০ জন নারী উদ্যোক্তা তাদের পণ্যের পসরা সাজিয়েছেন মেলায়। আছে পাজনসহ বিভিন্ন খাবারের দোকানও। বৈসাবিকে ঘিরে এই আয়োজন করেছে নারীদের সংগঠন নারী উদ্যোক্তা নেটওয়ার্ক ও সাবাঙ্গী নেটওয়ার্ক। 

একই ছাদের নিচে সব বয়সী মানুষের পোশাক এবং খাবার কিনতে পেরে খুশি ক্রেতারা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কেনাকাটা করছেন তারা। 

বৈসাবিকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়েছে জানান আয়োজকরা। একই সাথে এই মেলার মাধ্যমে আরও উৎসাহ ও অনুপ্রেরণা পাবেন নারী উদ্যোক্তারা। 

মেলা উৎযাপন কমিটির আহবায়ক লাকী চাকমা বলেন, এই মেলায় আমরা সব ধরনের পণ্য রেখেছি। বিশেষ করে আমাদের আদিবাসীদের অলংকার থেকে শুরু করে পোশাক, সবই পাওয়া যাবে। 

৩০ মার্চ থেকে শুরু হওয়া নারী উদ্যোক্তাদের এই মেলা চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।  

আরবিএস
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর