নদী থেকে উত্তোলিত পাথরের মধ্যে পরিত্যক্ত গ্রেনেড

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৮:৫৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার ভারতঘেঁষা কালাকুমা গ্রামে পাহাড়ি নদী ভোগাই থেকে উত্তোলিত পাথরের সাথে গ্রেনেড উঠে আসে। 

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে উত্তর কালাকুমা গ্রামে ভারতঘেঁষা পাহাড়ি নদী ভোগাই পাথর উত্তোলন করা হয়য়। এ সময় পাথরের সাথে গ্রেনেড সদৃশ একটি লোহার ধাতব বস্তু উঠে আসে। পরে ছোট শিশুরা সেটি নিয়ে খেলা করছিল।  এসময় স্থানীয়রা তা দেখতে পেয়ে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। 

আরও পড়ুন: পাকিস্তানের পার্লামেন্ট থেকে পদত্যাগ করছে ইমরানের দল

বি‌জি‌বির পক্ষ থেকে জানানো হয়, ওই স্থানটি হেফাজতে নিয়ে কর্ডন করে রাখা হ‌য়ে‌ছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

না‌লিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ব‌ছির আহ‌ম্মেদ বাদল ব‌লেন, উদ্ধারকৃত বস্তুটি একটি পরিত্যক্ত গ্রেনেড।


একাত্তর/আরবিএস  

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর