ছয়শ বইয়ের জনপ্রিয় গ্রন্থাগার

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৫:৫৬ পিএম

উদ্বোধনের তিন মাসের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর রাণীনগর উপজেলার প্রত্যন্ত গ্রামের লাইব্রেরি ‘গোনা গ্রন্থাগার’।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে ‘গোনা গ্রন্থাগার’ প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা ও গোনা গ্রামের যুবক সবুজ খান।

পাঠকরা জানান, উপজেলার কোনো গ্রামে এরকম বই পড়ার ব্যবস্থা না থাকায় লাইব্রেরিটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।

জানা যায়, রাণীনগর উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম গোনা। আর সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটি গোনা গ্রন্থাগার। গন্থাগারের তালিকায় রয়েছে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন শিক্ষণীয় প্রায় ৬শ’ বই।

প্রতিদিন বইগুলো পড়ছেন শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সীর ৪০ থেকে ৪৫ জন মানুষ।

গ্রন্থাগারে বই পড়তে আসা শিক্ষার্থী মেহেদী হাসান আপন জানান, এই গ্রন্থাগার স্থাপনের শুরু থেকেই আমিসহ আমার বেশ কয়েকজন বন্ধু মিলে প্রতিদিন বই পড়ি। এতে করে আমরা নানান শিক্ষণীয় বই পড়ে জ্ঞানের পরিধি জাগ্রত করতে পাড়ছি।

image


পাঠক আবু বাশার বাদল, সুজন সরদার, নুপুর আক্তারসহ অনেকেই জানান, প্রত্যন্ত গ্রামে এমন লাইব্রেরি স্থাপন হওয়ায় তারা বঙ্গবন্ধুর বিভিন্ন বই, বিভিন্ন কবির লেখা বইসহ নানান শিক্ষণীয় বই পড়তে পড়তে পারছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় বাংলাদেশিদের ভূমিকায় প্রশংসা কংগ্রেসওম্যানের

গোনা গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সবুজ খান বলেন, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়াই এই গ্রস্থাগারের উদ্দেশ্য। গ্রন্থাগারের তালিকায় রয়েছে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন শিক্ষণীয় প্রায় ৬শ’ বই। শিগগিরই এর পরিসর বাড়ানো চেষ্টা চলছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, গ্রন্থাগার স্থাপন করা একটি ভালো উদ্যোগ। আমি শুনেছি সেখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন শিক্ষণীয় বই রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই গ্রন্থাগারে সার্বিক সহযোগিতা করা আশ্বাস দিয়েছেন তিনি।


একাত্তর/আরএ

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর