যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় বাংলাদেশিদের ভূমিকায় প্রশংসা কংগ্রেসওম্যানের

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৫:৩০ পিএম

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে এমন আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস ম্যাঙ। সোমবার নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রভাবশালী এই মার্কিন আইনপ্রণেতা বলেন, যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। 

এসময় গণমাধ্যমকর্মীদের অবদানের ভূয়সি প্রশংসা করে গ্রেস ম্যাঙ বলেন, যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষার সংবাদকর্মীরা কাজ করে চলেছেন। তাদেরকে অর্থনৈতিক প্রণোদনাসহ নানাভাবে সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরি সদস্য লাভলু আনসার। বর্তমান সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শাহ ফারুক।

অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৫০ বছর পূর্তির ঐতিহাসিক সময় এটি। ভবিষ্যতে অর্থবহ ও কার্যকরভাবে সহযোগিতামূলকভাবে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে।  এ ক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন তিনি।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর