গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার, মা ও স্ত্রী আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৩:০১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরী গৃহকর্মীকে আটক রেখে ধর্ষণ ও নির্যাতন এবং সেটা প্রকাশ না করার ভয়ভীতি দেখানোর অভিযোগে শহরের হিরণ্ময় প্লাজার মালিকের পুত্র এবং অরেঞ্জ ফ্যাশনের মালিক চন্দন ধরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৭ এপ্রিল) ভোররাতে তাকে মৌলভীবাজারের জগতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার হিরণ্ময় মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়।       

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবীর জানান, শহরের ষ্টেশন রোডের হিরণ্ময় প্লাজার তিন তলার মালিকের পুত্র চন্দনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন ওই কিশোরী। 

সেই সুবাদে চন্দন তাকে ধর্ষণ করেন এবং সেটি ভিডিও করা হয়েছে এমন মিথ্যা কথা বলে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করা অব্যাহত রাখেন। 

শনিবার সকালে চন্দন ধর তাকে আবারও ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে চন্দন শারীরিক নির্যাতন করে তার হাত-পা বেঁধে একটি ঘরে ফেলে রাখেন। 

এসময় চন্দনের স্ত্রী পূর্ণা ধর ও মা সাধনা ধর কিশোরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে পাশবিক নির্যাতন চালান। খবর পেয়ে শ্রীমঙ্গল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে। 

পুলিশ আরও জানিয়েছে, ধর্ষক চন্দনের বাসা থেকে ওই কিশোরীকে আটক রেখে নির্যাতনের অভিযোগে চন্দনের স্ত্রী ও মাকে আটক করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে চন্দন ধরসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। 


একাত্তর/এসজে

মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর