মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১২:০৬ পিএম

মেহেরপুর সরকারি কলেজ চত্বরের পুকুর থেকে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে কলেজের ভেতরে একটি পুকুরে ভাসমান অবস্থায় নারীর মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মৃত ওই নারীর নাম মুসলিমা খাতুন। তিনি শহরের স্টেডিয়াম পাড়ার জিয়ারুল ইসলামের স্ত্রী। 

নিহতের পরিবার জানায়, মুসলিমা বিভিন্ন দোকানে কাজ করে জীবিকা চালাতো। তিন দিন আগে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিন্তু পরে আর ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে খবর আসে পুকুরে তার লাশ ভাসছে।

আরও পড়ুন: নিউমার্কেট এলাকা আবারও রণক্ষেত্র

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত জুলফিকার আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।  


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর