নিউমার্কেট এলাকা আবারও রণক্ষেত্র

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৩:০৯ পিএম

গত মধ্যরাতে দীর্ঘ সময় কয়েক দফা সংঘর্ষের পর আবারও সংঘর্ষে জড়িয়েছে নিউ মার্কেটের দোকান মালিক-কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। চলছে ধাওয়া, পাল্টা ধাওয়া। থেমে থেমে শোনা যাচ্ছে ককটেলের শব্দ। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

নিউ মার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ব্যবসায়ী-কর্মচারীরা। অন্যদিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে নূরজাহান মার্কেটের সামনে পর্যন্ত স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠি, রড হাতে সড়কে নেমে এসে ঢিল ছুড়তে শুরু করে। এ সময় ব্যবসায়ীরাও বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীরা দাবি, গতকাল রাতের ঘটনার প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে মানববন্ধন করতে বের হয়েছেন। সেই সঙ্গে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড় ঘুরে আসার পথে ব্যবসায়ীরা তাদের উদ্দেশ করে ইটপাটকেল ছোড়ে। এর ফলে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন: সংঘর্ষের পর ঢাকা কলেজে স্থগিত মঙ্গলবারের ক্লাস-পরীক্ষা

নিউ মার্কেট থানার পরিদর্শক অপারেশনস হালদার অজিত ঠাকুর বলেছেন, নিউ মার্কেটসহ আশেপাশের এলাকার সকল দোকান পাট বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে। দোকান কর্মচারীরাও বিচ্ছিন্নভাবে আছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

সোমবার দিবাগত রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর