বাঁধ রক্ষার পর হাওরে চলছে ধান রক্ষার লড়াই

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৮:৫৫ পিএম

বাঁধ রক্ষার যুদ্ধ শেষে এখন ধান রক্ষার যুদ্ধে নেমেছেন হাওরের প্রত্যেক কৃষক। যে কোন মুহূর্তে ডুবে যাওয়ার আশঙ্কায় সময়ের আগে ধান কাটছেন অনেকেই।

প্রত্যেকেই ব্যস্ত, তাই পরিবারের নারী, এমনকি শিশুরাও যোগ দিয়েছে ধান ঘরে তোলার কাজে। কেউ কেউ অভিযোগ করেছেন, ধান সংগ্রহে কোন সরকারি সহায়তা তারা পাননি।

গেলো ১৯ দিন ধরে সুনামগঞ্জ স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ করছিলেন হাওরের কৃষক। পুরো হাওরের ধান কাটা শেষ হওয়ার কথা আর কিছু দিনের মধ্যে।

এখন যদি কোন কারণে ধান ডুবে নষ্ট হয়, তাহলে আর দুঃখের শেষ থাকবে না। তাই তারা প্রশাসন ও কৃষি দপ্তরের নির্দেশে আগেই ধান কেটে নিচ্ছেন।

এদিকে নেত্রকোণার হাওর এলাকার ফসল রক্ষা বাঁধগুলো ঝুঁকিতে থাকায়, আধপাকা ধানও কেটে ফেলছেন কৃষক। বোরো ২৮ জাতের ধান কাটা হলেও, শঙ্কায় আছেন ২৯ ও হাইব্রিড নিয়ে।

কৃষক বলছেন, এই দুই জাতের ধানের ফলন বেশি হওয়ায় ২৮ না করে, এগুলোই বেশি আবাদ করা হয়েছে। এদিকে, বাঁধ রক্ষার কাজ চলছে তবু বলা হয়েছে ধান কেটে ফেলতে।

আরও পড়ুন: বুক না চিড়েই দ্বিতীয় দফায় হার্টের ভাল্ব স্থাপন

কিশোরগঞ্জে প্রথম দফায় পাহাড়ি ঢলে ধনু নদীর পানি বাড়লেও এখনো ফসলের ক্ষতি হয়নি।

কিন্তু তিন দিন ধরে ধনু নদীর পানি বেড়ে লালপুর খাল দিয়ে বোরো ফসলী জমিতে পানি ঢুকছে। এতে ফসলহানির শঙ্কায় কৃষকরা ধান কাটতে শুরু করেছেন।

একাত্তর/আরএ

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
হাওরের বুকজুড়ে এখন সোনালি ধানের সমারোহ থাকলেও কৃষকের চোখে আনন্দ নেই। যাতায়াত ব্যবস্থার চরম বেহাল দশার কারণে উৎপাদিত ধান বাজারে নেওয়া সম্ভব হচ্ছে না। কোথাও সড়ক পানিতে তলিয়ে গেছে, আবার কোথাও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর