শেরপুরের নকলায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নসিমনের চালক।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে উপজেলার গড়েরগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ময়মনসিংহের তারাকান্দার টিকরাকান্দী গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে হারেজ আলী ও শামছুল হক।
আহত চালক একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বাবুল মিয়া।
আরও পড়ুন: রাজধানীতে ঝড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, জেলার নালিতাবাড়ী উপজেলায় গরু বিক্রি করে রাত আটটার দিকে নসিমনযোগে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্যে রওনা হন তারা। এসময় নকলা উপজেলার গড়েরগাঁও মোড়ে আসলে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
একাত্তর/আরএ
