রিকশায় পিকআপের ধাক্কায় দুইজন নিহত, আহত এক

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৯:৫১ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই রিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুলতান চাঁনপুর গ্রামের মামুন মিয়া ও চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের জলফু মিয়া।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহমেদ জানান, দুই ব্যক্তি শায়েস্তাগঞ্জ বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। 

শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক জলফু মিয়া মারা যান ও রিকশার দুই যাত্রী আহত হন।

আড়ও পড়ুন: শ্বশুরবাড়ির রান্নাঘরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। 


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর