হাওরে ধান কাটার শ্রমিক পাচ্ছেন না কৃষকরা

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০১:৪৬ পিএম

হাওরে দেখা দিয়েছে ধানকাটার শ্রমিক সংকট। যে কারণে ধান প্রক্রিয়াজাত খরচও বাড়ছে কৃষকের। তারা বলছেন কাটা ও ঝাড়া শেষ করতে আরো একসপ্তাহ লাগবে। 

তাই এই সপ্তাহটি গোটা হাওরের ধানের জন্যে খুবই ঝুঁকিপূর্ণ। হাওরে এখনো অর্ধেক জমির ধান কাটা বাকি আছে। প্রশাসন বলছে, লোকবল দিয়ে তারাও চেষ্টা করছেন পাশে দাঁড়াতে। 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার তলার হাওরে ডুবে আছে কমপক্ষে পাঁচ হাজার একর বোরো ধান। আধা পাকা সেই ধানই কেটে নিচ্ছে কৃষক। বিনিময়ে শ্রমিকদের দিতে হচ্ছে চড়া মজুরি। 

কৃষকরা বলছেন, ধারদেনা করে আবাদ করা ফসলের মান এবং বিক্রি নিয়ে এখনই তৈরি হয়েছে শঙ্কা। ন্যায্য দাম না পেলে ধার দোষ করা কঠিন হয়ে যাবে। 

হাওরে এখন পর্যন্ত কাটা হয়েছে ৪৬ ভাগ ধান। বাকি ধান রক্ষায় তাই বাঁধ নিমার্ণের দাবি জানিয়েছের জনপ্রতিনিধিরা।   

বাঁধ ভাঙার আতঙ্ক, বৃষ্টি আর ন্যায্যমূল্যে ধান বিক্রির শঙ্কার মধ্যেই নেত্রকোণার হাওরে ধান কাটছেন কৃষকরা। পাশাপাশি চলছে বিভিন্ন ফসল রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ন অংশ মেরামত। 

কৃষি কর্মকর্তারা বলছেন, ২৯ ও হাইব্রিড জাতের ধান পাকে ধীরে তাই পুরো ধান কাটতে আরো সপ্তাহখানেক লাগবে।  

সুনামগঞ্জের হাওরে এখন পর্যন্ত ৯৪ হাজার হেক্টর জমির ধান কেটেছেন কৃষকরা। সেখন চলছে ধান শুকানোর কাজ। এই সপ্তাহেই হাওরের সব জমির ধান কাটা শেষ হবে।


একাত্তর/এআর

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
হাওরের বুকজুড়ে এখন সোনালি ধানের সমারোহ থাকলেও কৃষকের চোখে আনন্দ নেই। যাতায়াত ব্যবস্থার চরম বেহাল দশার কারণে উৎপাদিত ধান বাজারে নেওয়া সম্ভব হচ্ছে না। কোথাও সড়ক পানিতে তলিয়ে গেছে, আবার কোথাও...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর