জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন সারাদেশেই তাপপ্রবাহ

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৭:০৩ পিএম

সারাদেশেই স্বাভাবিকের চেয়ে গড়ে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে। ফলে দেশজুড়ে তৈরি হয়েছে তাপদাহ পরিস্থিতি। 

আবহাওয়া বিভাগ বলছে এক সময় রাজশাহী খুলনা ও রংপুর বিভাগেই তাপমাত্রা বেশি অনুভূত হতো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন সারাদেশেই তাপ প্রবাহ ছড়াচ্ছে। 

তীব্র গরমে পুড়ছে দেশ। তাপদাহে অতীষ্ঠ মানুষ। সারাদেশেই স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি তাপমাত্রা থাকায় গরমের তীব্রতাও বেশি। সেই সঙ্গে আদ্রতা বেশি থাকায় অস্বস্তিও বেশি।

দেশের অন্যান্য অঞ্চলের চাইতে গরম বেশি অনুভূত হচ্ছে রাজধানীতে। অতিরিক্ত গরমে বেহাল শ্রমজীবী মানুষ। তীব্র গরমে কাজের মাঝেই মাঝে মাঝে জিরিয়ে নিচ্ছেন তারা। 

রাজধানী জুড়ে অপরিকল্পিত উন্নয়নের কারণে সূর্যের তাপ শোষণ করার ব্যবস্থা নেই। এতে প্রতি বছরই বাড়ছে রাজধানীর তাপমাত্রা। পারদে যা থাকে তার চাইতে অনুভূত হয় বেশি। 

আবহাওয়া অফিস বলছে, বায়ুমন্ডলের নিম্নভাগে জলীয় বাস্পের জোগান বেশি হচ্ছে। দক্ষিণের বাতাস অবস্থান করছে সাগরে। দীর্ঘ সময় বৃষ্টি না হলে লঘু চাপ অনেক বেশি শক্তি সঞ্চয় করে। 

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, এপ্রিল-মে মাসে বেশি তাপমাত্রা অনুভব হতো রাজশাহী, খুলনা আর রংপুর বিভাগে। সম্প্রতি তাপ প্রবাহ প্রবণ এলাকার পরিবর্তন দেখা যাচ্ছে। 

ঢাকা, চট্রগ্রাম বরিশাল বিভাগও এখন তাপপ্রবাহ এলাকায় পরিণত হচ্ছে। এমনি কি সিলেটেও তাপদাহ দেখা যাচ্ছে, যা আগে ছিলো না। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণণায়নই এর কারন। 

সারাদিন সূর্য যে তাপ বিকরণ করে সারাদেশে গাছপালা, নদী, আর উন্মুক্ত স্থান কমে যাওয়ায় রাতে সেই তাপ নিষ্ক্রিয় হতে পারছে না। ফলে রাতেও গরম কমছে না। 

আগামী ২৯ তারিখ পর্যন্ত সারাদেশে তীব্র তাপদাহ বিরাজ করবে। এরপর বৃষ্টি হলে গরম কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একাত্তর/এআর


বগুড়ায় সকাল গড়িয়ে দুপুরও সূর্যের দেখা মিলছে না। বাড়ছে শীতের তীব্রতা। বইছে মৃদু ঠাণ্ডা হাওয়া।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে।
বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে চৌমুহনী চৌরাস্তায় মশাল মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর