নদীর তীরে ছিন্নমূল বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৯:২৮ পিএম

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর তীর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামের বলেশ্বর নদ তীরবর্তী ছইলা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে বলেশ্বর পারে এসে আশ্রয় নেয় এই বৃদ্ধা। হাঁটতে না পারা এই বৃদ্ধা দুই হাতে ভর করে চলতো। যে যা দিত, তাই খেতো। তাদের ধারণা, হয়তো গোসল করতে নেমে জোয়ারের টানে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে। 

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। নিহত বৃদ্ধা মানসিক ভারসামহীর ছিলেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।


একাত্তর/এসএ

বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তীব্র গরমে চট্টগ্রামের কালুরঘাটে অজ্ঞান হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। রোববার...
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর