শেরপু‌রে উদ্ধার হাতি গে‌লো বঙ্গবন্ধু সাফারি পার্কে

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৭:২১ পিএম

শেরপুরের নালিতাবাড়ী থেকে উদ্ধার করা হাতিটি‌কে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার (২৯ এপ্রিল) শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম খানের নির্দেশে বন বিভাগের কর্মকর্তারা নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির বলেন, বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশ পাওয়ার পর হাতিটি একটি ট্রাকে করে নালিতাবাড়ী থেকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার ভোরে ওই পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হা‌তি‌টি হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, হাতির মালিক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি গ্রামের আব্দুল করিমের কাছ থেকে না‌লিতাবাড়ীর বনকুড়া গ্রা‌মের হা‌তির মাহুত আব্দুর রউফ ভাড়ায় এনে হাতি দিয়ে দেশের বিভিন্নস্থানের হাটবাজারে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিলেন। 

আরও পড়ুন: 'শিমুলিয়ার পরিবর্তে পাটুরিয়া দিয়ে যান চলাচলের অনুরোধ'

গত রোববার (২৪ এপ্রিল) নালিতাবাড়ী উপজেলার বনকুড়া গ্রামে শিকলবন্দি ওই হাতিটি পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দের মাধ্যমে প্রশাসনের নজরে আসে। পরে বন বিভাগের কর্মকর্তারা হাতিটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর পুলিশ হাতির মাহুত আব্দুর রউফকে গ্রেপ্তার ক‌রে।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর