আওয়ামী লীগের সাবেক নেতাকে গাছে বেঁধে পেটালেন ইউপি চেয়ারম্যান

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১:৫১ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে ইফতার মাহফিলে দাওয়াত দেয়াকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম ও তার সমর্থকরা। 

শুক্রবার (২৯ এপ্রিল) জুমার নামাজ শেষে হাইদগাঁও ব্রাহ্মণঘাটায় অবস্থিত গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। 

আহত ও রক্তাক্ত জিতেন কান্তি গুহকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ গাউছিয়া কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে দাওয়াত না দেয়ায় তিনি ক্ষুব্ধ হন। 

হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম জুলু জানান, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ তাকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়নি।

আরও পড়ুন: শেরপু‌রে উদ্ধার হাতি গে‌লো বঙ্গবন্ধু সাফারি পার্কে

এতে তিনি ক্ষিপ্ত হয়ে ৩০-৪০ জন লোক নিয়ে অনুষ্ঠানস্থলে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল হক হাফেজ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহসহ উপস্থিত কয়েকজনকে গালাগালি করতে থাকেন। 

এর এক পর্যায়ে জসিম ও তার সাথে থাকা বাকি লোকজন জিতেন গুহকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গাছের সাথে বেঁধে মারধর করে রক্তাক্ত করে ফেলেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর