আওয়ামী লীগ নেতাকে মারধর, ছেলেসহ চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১২:২৯ পিএম

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে ইফতার মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা জিতেন গুহকে মারধর করার ঘটনায় অভিযুক্ত আসামি হাইদগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বিএম জসিম এবং তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। 

শনিবার (৩০ এপ্রিল) ভোররাতে পটিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, এ ঘটনায় জীতেন গুহ বাদী হয়ে চেয়ারম্যান জসিম ও তার ছেলেসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পটিয়া থেকে তাদের গ্রেপ্তার করে। 

ঘটনাসূত্র: আওয়ামী লীগের সাবেক নেতাকে গাছে বেঁধে পেটালেন ইউপি চেয়ারম্যান

উল্লেখ্য, শুক্রবার (২৯ এপ্রিল) ইউনিয়ন আওয়ামী লীগের ইফতারে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ চেয়ারম্যান জসিম দলবল নিয়ে ইফতার মাহফিলে গিয়ে আওয়ামী লীগ নেতাদের মারধর করেন। তারা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যসাবেক সভাপতি জীতেন গুহকে গাছের সাথে বেঁধে বেদম মারধর করে আহত করেন। 

হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম জুলু জানান, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ তাকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইফতার মাহফিলে হামলা করেন তিনি। 


একাত্তর/এসজে

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর