ঈদযাত্রা শেষে আগের ‘বড়ো দান’ ছোট বাহনের

আপডেট : ০১ মে ২০২২, ১০:০৬ পিএম

ঈদযাত্রায় বহু পথ মাড়িয়ে হাতে কয়েকখানা ব্যাগ নিয়ে ফেরি থেকে নেমে যখন ক্লান্ত যাত্রীরা ঘাটে ভিড়ছেন অবশিষ্ট পথটুকু পাড়ি দিতে, ঠিক সেই সময় ছোট পরিবহনগুলো পকেট কাটছে যাত্রীদের। তাদের অভিযোগ, ঈদযাত্রা শেষের ঠিক আগ মুহূর্তে ছোট পরিবহনগুলো ‘বড়ো দান’ মেরে দিচ্ছে। নিচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।

রোববার (১ মে) বাংলাবাজার ঘাট সংলগ্ন এলাকাগুলোতে এমন চিত্র দেখা গেছে।

যাত্রীরা জানান, ঘাট এলাকার থ্রি-হুইলার মাহিন্দ্রা, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকগুলো কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছে। এ নিয়ে দর কষাকষি করতে গেলেই পিছিয়ে থাকতে হচ্ছে। অগ্যতা বাড়তি ভাড়া দিয়েই এসব ছোট বাহনে যেতে হচ্ছে। 

ঘরমুখো যাত্রী মো. কাওসার আলম বলেন, রাজৈর উপজেলার কবিরাজপুর যাবো। থ্রি হুইলার ছাড়া উপায় নাই। ৮০ টাকার ভাড়া দিতে হচ্ছে ২০০ টাকা। 

শিবচরের শিরুয়াইলের শান্তা আক্তার নামের এক যাত্রী বলেন, ইজিবাইকগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বাড়তি ভাড়া না দিলে যেতে চাচ্ছে না। তাই বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে রোববার (১ মে) ভোর থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। লঞ্চ, ফেরি আর স্পিডবোট করে পদ্মা পার হয়ে আসছেন হাজারও যাত্রী। বাংলাবাজার ঘাটে নেমে দূরপাল্লার পরিবহনে অতিরিক্ত ভাড়ার টিকিট কেটে গন্তব্যের গাড়িতে উঠছেন তারা। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি অল্প দূরত্বের ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া নিচ্ছে চালকেরা। বিশেষ করে ঘাট থেকে কাছাকাছি দূরত্বের যাত্রীদের তিনগুণ ভাড়া দিয়ে বাড়ি যেতে হচ্ছে। 

ব্যাটারি চালিত ইজিবাইক, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা গাড়িতে ১০০ টাকার ভাড়া নিচ্ছে দেড় থেকে ২০০ টাকা। ২০ টাকার ভাড়া নিচ্ছে ৫০ টাকা। চাপ বেশি থাকায় বাধ্য হয়েই যাচ্ছেন যাত্রীরা।

ইজিবাইক চালক মো. লাভলু বলেন, ঈদের সময় একটু বাড়তি উপার্জনের জন্য ভাড়া বেশি নিই। ঈদের পরে আবার আগের ভাড়াই নেওয়া হয়।

আরও পড়ুন: জামা-জুতোর পর এবার ভিড় বিউটি পার্লারে

আরেক চালক মো. হান্নান বলেন, সারা বছরই স্বাভাবিক ভাড়া রাখি। ঈদের সময় সবারই বাড়তি খরচ হয়। আমরা দরিদ্র মানুষ। এ সময় একটু বাড়তি ভাড়া নিয়ে থাকি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ রয়েছে। যাত্রীরা যাতে ঘাটে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজরও রাখা হচ্ছে।


একাত্তর/এসি

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর