দুই দোকান থেকে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

আপডেট : ০২ মে ২০২২, ০৯:৫৫ পিএম

মুন্সীগঞ্জে দুটি মুদি দোকান থেকে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টানা সাত ঘণ্টায় গায়ের দামে পাঁচ হাজার লিটার তেল বিক্রিসহ দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। 

সোমবার (২ মে) জেলা টঙ্গীবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী বাজারের দুটি মুদি দোকান থেকে সয়াবিন তেল উদ্ধার ও পরে বিক্রি হয়। 

তবে সিদ্বেশ্বরী বাজারে অভিযানের খবর পেয়ে উপজেলার হাসাইল ও পাঁচগাও বাজারের দোকানদারেরা দোকান বন্ধ করে সটকে পড়েন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সোহাগ জানান, উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাজারটির দোকানে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ রেখে তেলের সঙ্কট দেখিয়ে তা বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করার সংবাদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  

তিনি জানান, সিদ্ধেশ্বরী বাজারের মায়ের দোয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাইজুল ইসলাম তার দোকানে পাঁচ হাজার ৪৮৭ লিটার  এবং একই বাজারে তাজুল ইসলামের আপন ভাই মা-বাবার দোয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নজরুল ইসলাম তার দোকানে তিন হাজার ৫২০ লিটার সয়াবিন তেল মজুদ করে মোড়কে উল্লেখিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত চার

মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। দুই প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ তেল উদ্ধার করে বাজার মূল্য গ্রাহকের কাছে বেচে দেওয়া হয়েছে। বাজার মূল্যে তেল বিক্রির সংবাদে তেল কিনার জন্য ক্রেতাদের হট্টগোল বেধে গেলে তা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা  সোহেব আলী, টঙ্গীবাড়ী উপজেলা স্যানেটেশন অফিসার আনারুল ইসলাম, ক্যাবের সাধারণ সম্পাদক বাক্কার মাঝি প্রমুখ।


একাত্তর/এসি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর