জামালপুরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো দুইজন।
শুক্রবার (৬ মে) সকালে জামালপুর-টাঙ্গাইল মহা সড়কের দিগপাইত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেওয়াজ আহমেদ জামালপুরের ইসলামপুর বাজারের হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, সকাল ৬টা ১২ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: পর্যটকদের ঢল নেমেছে ভোলায়
এরমধ্যে আহত নেওয়াজ আহমেদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক পিকআপ পালিয়েছে।
একাত্তর/আরএ
