চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে না নতুন দামে ভোজ্যতেল

আপডেট : ০৬ মে ২০২২, ০৭:১৪ পিএম

রাজধানীর মতো বন্দরনগরী চট্টগ্রামের খুচরা বাজারেও নতুন দামে ভোজ্যতেল পাওয়া যাচ্ছে না। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ২০০ টাকায়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ডিও ব্যবসায়ীদের কাছে তারা জিম্মি। 

এদিকে, বাজারে ভোজ্যতেল সরবরাহের যখন আকাল, তখন চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজ থেকে ৪৭ হাজার ৪৪ মেট্রিক টন তেল খালাস হয়েছে। 

দোকান থেকে মালিকের জন্য ২০০ টাকায় এক কেজি খোলা সয়াবিন তেল সংগ্রহ করতে পারলেও, গৃহকর্মী কাঞ্চন বেগম নিজের জন্য ২০ টাকায় নিয়েছেন অল্প একটু তেল। 

শুক্রবার চট্টগ্রাম নগরীর চৌমুহনী বাজারে দেখা হওয়া গৃহকর্মী কাঞ্চন জানালেন নিজের আয় দিয়ে বেশি টাকায় সয়াবিন কেনার সংগতি তাঁর নেই।

নগরীর এই বাজারের একটি মাত্র দোকান খোলা পেয়ে তাতে কাঞ্চনের মত ভিড় জমিয়েছেন অন্য ক্রেতারাও। নতুন দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি হওয়ায় ক্ষোভ জানান তারা। 

আরও পড়ুন: ভোজ্যতেলে অশনি সংকেত, ইলিশের দামে তেজ বেশি

অবশ্য খুচরা ব্যবসায়ীদের বরাবরের মতো দাবি করেছেন, খাতুনগঞ্জের ডিও ব্যবসায়ীরা সয়াবিন তেল দাম বাড়ানোর পেছনে দায়ী। 

খোলা বাজারের যখন এই অবস্থা, তখন চট্টগ্রাম বন্দরে আসা চারটি জাহাজ থেকে খালাস হচ্ছে ৪৭ হাজার ৪৪ মেট্রিক টন ভোজ্যতেল। 

আন্তর্জাতিক বাজারের সাথে নতুন করে মূল্য সমন্বয়ের পর বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকি বাড়ানোর উপর জোর দিয়েছেন ভোক্তা সংগঠনগুলো। 


একাত্তর/এসজে
যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জঙ্গল সলিমপুরের র‍্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং জায়গা দখল করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের...
চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রাজু হত্যাকাণ্ড ও এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রতিশোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর