নবদম্পতিকে সাবেক স্বামীর এসিড নিক্ষেপ, গ্রেপ্তার এক

আপডেট : ০৭ মে ২০২২, ০৩:৩৫ পিএম

সাতক্ষীরার পল্লীতে নবদম্পতিকে এসিড ছুড়ে দগ্ধ করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার যুবকের নাম শেখ তুহিন হোসেন (২৪)। শুক্রবার (৬ মে) রাতে তাকে কাশিপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

আহতরা হলেন, বড়কাশিপুর গ্রামের আব্দুল হকের মেয়ে তামান্না খাতুন (২৫) ও তার স্বামী ফরহাদ সরদার (৩০)। তাদেরকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামে কপোতাক্ষ নদের তীরবর্তী এলাকায় এক নবদম্পতির গায়ে এসিড জাতীয় পদার্থ ছুঁড়ে পালিয়ে যায় কিছু যুবক।

এ ঘটনায় শুক্রবার সকালে তামান্নার বাবা আব্দুল হক বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি জানান, প্রায় আড়াই বছর আগে কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেনের সাথে বিয়ে হয় তামান্নার। কিন্তু বছরখানেক আগে সাদ্দাম দেশে না আসার কারণে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

এরপর চলতি বছরের ১৫ এপ্রিল তামান্নার সাথে সাতক্ষীরা সদর উপজেলার কবিরাজ বাড়ির আবুল হোসেন সরদারের ছেলে ফরহাদ সরদারের বিয়ে হয়। সম্প্রতি ঈদের কেনাকাটা করে মেয়ে জামাতা শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।

আরও পড়ুন: পাঁচবিবিতে নিজ কক্ষে কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ঘটনার দিন সন্ধ্যায় তারা বাড়ির পাশের কপোতাক্ষ নদীর তীরে বসে থাকলে মেয়ের সাবেক স্বামী সাদ্দামসহ কিছু অজ্ঞাতনামা যুবক এসে তাদের উপর এসিড জাতীয় পদার্থ ছুঁড়ে দগ্ধ করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণপদ সমাদ্দার জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল হক বাদী হয়ে ছয়জনসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

তিনি আরও জানান, ইতোমধ্যে মামলার দুই নং আসামি তুহিন হোসেনকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এসজে


সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর