যমুনা সার কারখানায় আগুন, ইউরিয়া উৎপাদন বন্ধ

আপডেট : ০৭ মে ২০২২, ১০:০১ পিএম

জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মে) সন্ধ্যার দিকে তারাকান্দি যমুনা সার কারখানায় এ ঘটনায় ঘটেছে। 

এ ঘটনায় পর থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তবে এ আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

যমুনা সার কারখানার রসায়ন বিভাগের প্রধান আব্দুল হাকিম জানান, শনিবার বিকেলে যমুনা সার কারখানার ভেসেলে হঠাৎ লিকেজ দেখা দেয়। এতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকেও খবর দেওয়া হয়।

image


তিনি বলেন, সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভেসেলের লিকেজ সারিয়ে খুব দ্রুত উৎপাদনে ফেরা যাবে। 

আরও পড়ুন: রেলমন্ত্রীর স্ত্রীর কথাতেই বরখাস্ত করা হয় টিটিই শফিকুল

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিকেল সাড়ে পাঁচটায় যমুনা সার কারখানায় আগুনের খবর পাই। তারা পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।


একাত্তর/এসি

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর