কক্সবাজারে মোর্শেদ হত্যার আরও চার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০২২, ০২:১৫ পিএম

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে আলোচিত মোর্শেদ হত্যা মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (৮ মে) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মতিউল ইসলাম মতি (৩৪), সাইফুল ইসলাম (৪৫), আজহারুল ইসলাম (৩২) ও জয়নাল আবেদীন (৪৮)।

র‌্যাব জানায়, গেল ৭ এপ্রিল পিএমখালীর সেরাংঘর বাজারে ইফতার কিনতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মোর্শেদ আলীকে।

এ ঘটনায় ৯ এপ্রিল তার ভাই বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। তারপর থেকে হত্যাকাণ্ডটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। 

আরও পড়ুন: রেলমন্ত্রীর ইউটার্ন! টিটিই শফিকুলের বহিস্কারাদেশ প্রত্যাহার

অবশেষে শনিবার (৭ মে) রাতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলাটির এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। 

উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেই এ চারজনকে শনাক্ত করা হয়। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর