রবীন্দ্রনাথ আমাদের স্বাধীনতার চেতনা জুগিয়েছেন: খাদ্যমন্ত্রী

আপডেট : ০৮ মে ২০২২, ০৬:৩০ পিএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি চালাতে এসে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার পাশাপাশি স্বাধীনতার চেতনাও জুগিয়েছেন। তার সাথে জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রেমের যে যোগসূত্র, সে কারণেই তার রচিত গান ‘আমার সোনার বাংলা’ জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে বিশ্বকবির ১৬১ তম জন্মবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় রোববার (৮ মে) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। 

এদিন সকাল ১১টায় পতিসর রবীন্দ্র কাচাড়িবাড়ি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কবিগুরুর ১৬১তম জন্মোৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর নিজস্ব জমিদারি তার স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাছারি বাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী নানা উৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে কবিতা, গান, নাটক ও আলোচনা সভার আয়োজন ছাড়াও কবিগুরুর স্মৃতিধন্য পতিসরে সকাল থেকে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় শিশু-কিশোররাসহ বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানের প্রথম পর্বে কাচারিবাড়ি চত্বরে রাজশাহী চারুকলা বিভাগের শিক্ষার্থী ও নওগাঁ শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে 'রং তুলিতে রবীন্দ্রনাথ' চিত্র প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন, সাংস্কৃতিক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

দেবেন্দ্র মঞ্চে 'মানবতার সংকট ও রবীন্দ্রনাথ' শীর্ষক স্মারক আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশেষজ্ঞ রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. পিএম শফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক আলী রেজা আব্দুল মজিদ ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

এ সময় আলোচকরা বলেন, রবীন্দ্রনাথ বাংলাসাহিত্যের একজন দিকপাল। বাঙালি জীবনে নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক। বাঙালি জীবনের যত বৈচিত্র রয়েছে তার পুরোটায় উঠে এসেছে কবিগুরুর কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও উপন্যাসে। মানবতার সংকট থেকে উত্তরণে কবিগুরু তার লিখনিতে নির্দেশনা দিয়ে গেছেন। রবীন্দ্র সাহিত্য চর্চা করলে মানবজীবনের নানা সংকট থেকে উত্তরণ সম্ভব।

এদিকে জন্মবার্ষিকীতে পতিসরে রবীন্দ্রভক্তের ঢল নেমেছে, অনুষ্ঠান পরিণত হয়েছে মানুষের মহামিলন মেলায়। সরকারিভাবে একদিনের কর্মসূচি নিলেও এ মেলা চলে পুরো সপ্তাহজুড়ে। 

আরও পড়ুন: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে তরুণীর বাড়িতে আগুন, নিহত ৭

উল্লেখ্য, ১৮৩০ সালে বিশ্বকবির পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ কালীগ্রাম পরগনা কিনে পারিবারিক জমিদারির অংশে অন্তর্ভুক্ত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথম পদচারণ করেন ১৮৯১ সালের ১৬ জানুয়ারি। জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃতি ও মানবপ্রেমী কবি অবহেলিত পতিসর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা-প্রতিষ্ঠান প্রতিষ্ঠান, আধুনিক কৃষি ব্যবস্থাসহ অনেক জনহৈতিষী কাজ করেন। 

এখানকার কৃষকের কল্যাণে নোবেল পুরস্কারের এক লাখ আট হাজার টাকা দিয়ে তিনি একটি কৃষি ব্যাংক স্থাপন করেন। কবির সাহিত্য সৃষ্টির একটি বিশাল অংশজুড়ে রয়েছে পতিসর। ১৯৩৭ সালের ২৭ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো পতিসরে আসেন। রবীন্দ্রনাথের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে পতিসর কুঠিবাড়ি।


একাত্তর/আরবিএস  

স্বাধীনতার ৫৪ বছর পর বান্দরবানের থানচির দুর্গম ওয়াংরাইপাড়ায় প্রথমবারের মতো স্কুলের ঘণ্টা বাজালো বিজিবি। উড়লো লাল সবুজের পতাকা।
বগুড়া সদর উপজেলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের অটো রাইস মিলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 
নির্বাচনের পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে কথা বলেছেন তা বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর