বিদ্যুতের খুঁটিতে হাত লেগে প্রাণ গেলো স্কুলছাত্রের

আপডেট : ০৯ মে ২০২২, ০৪:১৪ পিএম

নোয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাবিল আল ওয়াসি (১০) নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ছানা উল্যাহ সোহেলের ছেলে এবং লক্ষীনারায়ণপুর পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আগের একটি টেলিফোনের খুঁটিকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রোববার দিবাগত রাতে বৃষ্টি হওয়ায় ওই খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। নাবিল দুপুরের দিকে ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত ওই খুঁটির ওপর হাত পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন: কুয়াকাটায় উত্তাল সাগরে এখনও পর্যটক

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর