উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরিয়েই যাচ্ছে অশনি

আপডেট : ১০ মে ২০২২, ০২:২৪ পিএম

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে আজও উপকূল অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে, আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রাঙ্গাবালীতে মঙ্গলবার ভোর থেকে কখনো মুষলধারে, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে।এতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মুগডাল ও মরিচ ক্ষেতসহ বেশকিছু ফসলি জমি। 

এদিকে বঙ্গোপসাগরও উত্তাল। তাই জোয়ারের পানি বৃদ্ধির আতঙ্ক আছেন, কলাগাছিয়া, চরকাশেম ও চরনজির উপজেলার কয়েক হাজার মানুষ। 

এছাড়া গোলবুনিয়া ও চরলতা এলাকার ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এখনও মেরামত করা হয়নি। সেজন্য জোয়ারের পানি বাড়ার শঙ্কা করছেন এসব এলাকার মানুষ। 

এদিকে, উপজেলার ৫৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলগুলোর উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আর আবহাওয়ার ২৪ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়, খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: প্রবল ‘অশনি’ দুর্বল হচ্ছে, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


একাত্তর/এসি

পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
সুন্দরবনে আজ বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। তবে চিরাচরিত উৎসবের আমেজ নেই উপকূলীয় মৌয়াল পল্লীগুলোতে। বাঘ বা কুমিরের ভয়ের চেয়েও এখন মৌয়ালদের কাছে বড় আতঙ্কের নাম ‘বনদস্যু’।
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে উপকূলে আঘাত হানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘গোর্কি’ বা ‘ভোলা সাইক্লোন’। ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই রাতের বিভীষিকা আজও তাড়া করে স্বজনহারা উপকূলবাসীকে।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর