গাজীপুরে গোডাউনে মিললো ২০৫৮ লিটার সয়াবিন তেল

আপডেট : ১০ মে ২০২২, ০৩:১১ পিএম

গাজীপুরের একটি দোকানের গোডাউন থেকে মজুদ করা দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় আগের দামের এই তেল মজুদ করায় দোকান মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ মে) সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মনির জেনারেল স্টোর নামে একটি দোকানের গোডাউন থেকে তেলগুলো উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচারক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ক্রেতাকে ঠকাতে যত ধরণের প্রতারণার আশ্রয় নেয়া যায় তার সবই এখন প্রয়োগ করছে ভোজ্যতেল বিক্রেতারা। দোকানে এক ফোঁটাও তেল নেই, অথচ হাজার হাজার লিটার মিলছে গুদামে।

সয়াবিন তেল লুকিয়ে রেখে ভোক্তাকে যারা ঠকাচ্ছেন তাদের কাউকেই ছাড়া দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন,  সকালে মনির জেনারেল স্টোর নামে একটি দোকানে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, কোনো ব্র্যান্ডেরই সয়াবিন তেল ওই দোকানে নেই। পরে দোকানের পাশেই তার গুদামে খোঁজ করে ১৬০ টাকা লিটারের দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। যেগুলো দোকান মালিক মনির বিক্রি না করে রেখে দেন বর্তমান দামে বিক্রির জন্য। 


একাত্তর/এসি


গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর