শেরপুরে গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে বিজিবির গুলি, আহত তিন

আপডেট : ১১ মে ২০২২, ১০:২৫ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে অবিক্রিত গরু নিয়ে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীর পথ আগলে আকস্মিক গুলি করার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। এতে দুই গরু ব্যবসায়ী ও এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের নিচপাড়া পাকা সড়কে এ ঘটনা ঘটে। তবে বিজিবির দাবি, অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত গরু ব্যবসায়ী জানান, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামের গরুর পাইকার মোশাররফ হোসেন (৪০) ও ফুলপুর গ্রামের গরুর পাইকার দুলাল মিয়া (৪৫) শহরের গরুহাটায় গরু বিক্রি করতে আসেন। কিন্তু কাঙ্খিত মূল্য না পাওয়ায় সন্ধ্যা সাতটার দিকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চিনামারা নদীর পাড় এলাকায় আস‌লে হাতিপাগার বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হায়দার আলী ও ল্যান্স নায়েক মামুন মিয়া গরু ভর্তি ভটভটির পথ আটকায়। প‌রে গরু ব্যবসায়ীরা ভটভটি থামালে সুবেদার হায়দার গুলি ছুঁড়বেন বলে হুমকি দেন এবং রাইফেল তাক করেন। 

এ সময় অসাবধানতাবশত রাইফেল থেকে পরপর দুটি রাউন্ড গুলি বের হয়ে সঙ্গে থাকা ল্যান্স নায়েক মামুন মিয়া ও গরু ব্যবসায়ী দুলাল এবং মোশাররফ আহত হন। আহত মামুন মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এদিকে, গুলির শব্দে আশপাশের মানুষ ছুটে এসে সুবেদার হায়দার আলীকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

অন্যদিকে, খবর পেয়ে বিজিবি ময়মনসিংহের সহকারী পরিচালক নাসির উদ্দীনও ঘটনাস্থলে ছুটে আসেন। পরে প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে বিচারে আশ্বস্ত করেন বিজিবি'র সহকারী পরিচালক নাসির উদ্দীন।

এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত থেকে প্রায় চৌদ্দ কিলোমিটার দূরে সন্ধ্যার পর নির্জন রাস্তায় সিভিল পোষাকে গরু ব্যবসায়ীদের আটকে গুলির ঘটনা অসৎ উদ্দেশ্যে ঘটানো হয়েছে।

আরও পড়ুন: তেল সরবরাহ বাড়তে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করলো ব্রাজিল

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পুরো তদন্ত শেষে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবো।

আর বিজিবি'র সহকারী পরিচালক নাসির উদ্দীন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরবিএস  

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর