গাজীপুরে চোরাই বৈদ্যুতিক তারসহ সাত চোর গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২২, ০৫:০৭ পিএম

গাজীপুরে বিদ্যুতের তার চুরি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া বিদ্যুতের তারসহ চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১০ মে) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার শারপিনপাড়া গ্রামের মনির হোসেন (২৭), একই জেলার দিরাই থানার চানপুর গ্রামের মমিন (১৭), ময়মনসিংহ জেলার পাগলা থানার মুখী গ্রামের হান্নান (২০), একই জেলার গফরগাঁও থানার রিয়েল (২৬), অনিক মিয়া (২০), সাইদুল হক (২৫) ও বাবুল মিয়া (৪০)। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, মঙ্গলবার (১০ মে) রাতে সদর উপজেলার ইপিলিয়ন ফেব্রিক্স নামক একটি কারখানার বিপুল পরিমাণের বৈদ্যুতিক সংযোগের ক্যাবল চুরি হয়।

আরও পড়ুন: রাস্তার পাশে চার্জ দেয়া ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

এ ঘটনার পর রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে তারসহ চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, এই চক্রটি গাজীপুরের বিভিন্ন উপজেলায় ভাড়া বাসায় থেকে বাসা-বাড়িসহ বিভিন্ন কারখানায় সুকৌশলে বিভিন্ন ধরনের চুরি করে থাকে। তাদের নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/এসজে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর