ট্রেনে ফিরেই অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করলেন টিটিই শফিকুল

আপডেট : ১১ মে ২০২২, ০৯:০২ পিএম

বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর মঙ্গলবার (১০মে) কাজে যোগ দিয়ে ২৪ ঘণ্টায় দুই ট্রেন থেকে ৪৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন টিটিই শফিকুল ইসলাম। 

বুধবার (১১ মে) বিকালে তিনি জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনা টিকিটে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেয়ার পরেও জরিমানা আদায় করায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন এই আলোচিত টিটিই। দেশের গণমাধ্যম কর্মীরা সেই সংবাদ পরিবশে করলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করেন রেলওয়ে কর্তৃপক্ষ। শুধু তাই নয় বরখাস্ত প্রত্যাহারের দুইদিন পর কাজে যোগদান করেন আলোচিত ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ মে) ঈশ্বরদী স্টেশন থেকে ১১.৫৫ মিনিটে তিনি খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের মধ্যদিয়ে কাজে যোগদান করেন। খুলনা থেকে ছেড়ে আসা রুপসা নামে এই ট্রেন চিলহাটি পৌছে বিকেল ৫.৪৫ মিনিটে। 

যোগদানের ১৩ ঘন্টার মধ্যে তিনি বিনাটিকিটে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায়  করেছে ৪৯ পঞ্চাশ হাজার ৯৫০ টাকা।  মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে তিনি  দায়িত্ব পালন শুরু করেছেন।

চিলহাটি থেকে ছেড়ে আসা সিমান্ত এক্সপ্রেস নামে ট্রেনটি রাত সারে ১২ টায় ঈশ্বরদী পৌছায়। একই ট্রেন সিমান্ত এক্সপ্রেস নামে যাত্রা করা ট্রেনের টিটিই শফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনে উঠে দায়িত্ব পালন শুরু করেছি। আমার সঙ্গে আরও তিনজন দায়িত্ব পালন করছেন। বর্তমানে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে চিলাহাটি  আছি।  ট্রেনটি অনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরদীতে পৌঁছায়। এর পরে আমি নেমে পড়ি।  আমি খুশি সাধারণ মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। যাওয়া ও আসা মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার কিছু কম অর্থ আমি জরিমানা হিসাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছি। এই ঘটনায় আমি সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞ। ট্রেনের সকল যাত্রি আমাকে বেশ ভালো ভাবে নিয়েছে। আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। 

গত ৫ মে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে গণামাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে রেলমন্ত্রী ও তার স্ত্রীকে নিয়ে। 

এই ঘটনায় দ্রুত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যাচাই বাছাই না করেই তাকে বরখাস্ত করাটা ঠিক হয়নি জানিয়ে গণমাধ্যমকর্মীর উপস্থিতে  রোববার (৮ মে) দুপুরে শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।  ১১ মে পর্যন্ত তদন্ত কমিটির সময় বৃদ্ধির করা হয়।  তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরে  পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে রেলকর্তৃপক্ষ।


একাত্তর/এআর


একাত্তর/এআর

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর